হাতরে

হাতরানো ভালো।
মাঝে মাঝে অস্বস্তি এলে
অন্ধকারকে অনিশ্চিতকে ভরসা ভেবে
নিজের পা'দুটোকেই আগন্তুকের মত ঠেলে
এগোলে স্বভাবে 
একটা দুটো আনকোরা চালও
দিলে 
মন্দ কি আর?
হাতরাবার 
সময় মনে হয় না বেশ?
যেটা অবশেষ
তাও অনেক মিল-অমিলে
আর কি আছে হারাবার!

Comments

Post a Comment

Popular posts from this blog

New friend

The Dark