Posts

Showing posts from June, 2020

Rain again

It still rains on the  stillness that life's shaped in the dark where moment too forgets to strike.Wonder if for beating  heart has bent?

ডাকা

আকাশে তখন মেঘ-রোদের রমণীয় লুকোচুরি।দীপ্ত মুখোশ পরে আসতেও ভুলে গেছে।ফোন শুধু নয় একেবারে ডাকা।বাড়ির সেই লোহার গেট।সেখানেই দাঁড়িয়ে অবন্তী।বাড়িতে কিছু কাজ চলছে।চারিদিকে ফালি কিচকিচ করছে।কতগুলো বছর হবে?কুড়ি?কোথ্থেকে যে ওর নম্বর পেল।কথা হল।বেশ গুরুতর।সে প্রশাসনের উঁচু পোস্টে।দীপ্তকে দরকার সাংস্কৃতিক একটা ট্যালেন্ট সার্চের জন্য।এলাকা অবন্তীর হতে পারে,কিন্তু চেনা নয়।পড়া-প্রেম-বিয়ে-চাকরির সুত্রে শহর ছেড়ে বরাবরই সে বেড়িয়েছে পালিয়ে।দীপ্ত সেই যেখানে ছিল আজও তাই।না পড়াশোনাটা হল না ছবি আঁকাটা।অথচ পেট চালায় ওই দুটোকে সম্বল করেই।ফলে শহরের প্রচুর ছেলেমেয়েকে ও চেনে।গ্রান্ট মিলবে বেশ অনেক।দীপ্তকেও সরকার একটা পারিশ্রমিক দেবে।দীপ্ত না আশাহত হয় না হয় শিহোরিত।অবন্তী বদলায় নি।ওর হাত নেড়ে ইশারায় বুঝতে পারে মুখোশ না পড়ে আসাটা ভুল হয়েছে।ও একটু নাটকীয়ভাবে দু'কান ধরে ক্ষমা চেয়ে নেয় তারপর স্কুটিতে স্টার্ট দেওয়ার আগে আর একবার অবন্তীকে ওই লোহার গেটের প্রেক্ষাপটে দ্যাখে যেখানেই কুড়ি বছর আগে প্রায় খুব তুচ্ছ কারণেই ঝগড়া হয়েছিল দু'জনের।অবন্তী আবার দ্যাখা হবে বললে দীপ্ত হাসে আর জিজ্ঞেস করে ওর নম্বরটা ও পেল কি করে?...

না হয়

না হয় কিছু না'ই হলাম; একটা বিকেল ছিমছাম ! প্রত্যাশা নিরুদ্দেশ যখন এসব ছাদ কার্ণিশে মন আয়োজন থাক না!উদাসীন ঘুড়ি ওই আকাশে অস্তগামী সূর্যের যা আলো তার বেশি অবিশ্বাসে বেশ তো উড়ছে গোঁৎ খেয়ে খেয়ে সাবলীল; মেনে নিলে সেটাই ভালো জমা পুঁজি রুটিরুজি চোখের জলও... দিনের মতন রাত যাপন এমনকি আর জটিল?
 Rain keeps visiting  sombre seedy window pane   glancing at blind lane.

Rain

Breath of trust is must for time or disbelief loose littered is a crime. The dark does choose so it rains kissing the hurt,dust.

Give me a story

And i'll give you space to walk down lane and bylane from where you might realize that case of yours is no exception and there are countless whom people misunderstand... countless too that have smiles to hide pain.

হাতরে

হাতরানো ভালো। মাঝে মাঝে অস্বস্তি এলে অন্ধকারকে অনিশ্চিতকে ভরসা ভেবে নিজের পা'দুটোকেই আগন্তুকের মত ঠেলে এগোলে স্বভাবে  একটা দুটো আনকোরা চালও দিলে  মন্দ কি আর? হাতরাবার  সময় মনে হয় না বেশ? যেটা অবশেষ তাও অনেক মিল-অমিলে আর কি আছে হারাবার!