না হয়

না হয় কিছু না'ই হলাম;
একটা বিকেল ছিমছাম !
প্রত্যাশা নিরুদ্দেশ যখন
এসব ছাদ কার্ণিশে মন আয়োজন
থাক না!উদাসীন ঘুড়ি ওই আকাশে
অস্তগামী সূর্যের যা আলো তার বেশি অবিশ্বাসে
বেশ তো উড়ছে গোঁৎ খেয়ে খেয়ে সাবলীল;
মেনে নিলে সেটাই ভালো
জমা পুঁজি রুটিরুজি চোখের জলও...
দিনের মতন রাত যাপন এমনকি আর জটিল?

Comments

Popular posts from this blog

Broken Umbrella

New friend