কবুতর
সাজানো ঘরে আসবাব সব গুনে গুনে রাখা
হঠাৎ সেখানে কবুতর চলে এলো অনেকগুলো
আখ্যানের ওখানেই বরং ধরি শুরু।
অধিকাংশ বেরোতে চায়
আপত্তি তাদের বোঝাপড়ার সীমানায়;
কিন্তু কবুতরগুলো থেকে যেতে চায় ওই ঘরে
আসবাব যেখানে গুনে গুনে রাখা।
আকাশে তাদের ক্লান্তি
ক্লান্তি ওড়ায়
অস্তিত্বের লঘিমা আসলে একটা ভ্রান্তি।
ঘরে অভ্যেসের নজরে থাকা
বসিন্দা হয়ে
আখ্যান যায় বয়ে
দেওয়ালের ঝুল,ধুলো
সাথে
সময় অনেকটা থাকে হাতে।
সাজানো ঘরে আসবাব সব গুনে গুনে রাখা
হঠাৎ সেখানে কবুতর চলে এলো অনেকগুলো।
Comments
Post a Comment