প্রসঙ্গক্রমে

বেশ তো হল।
দুই এ দুইএ চার...কিম্বা পাঁচ!খারাপ কি?
যে যার মত দান চালো।
পক্ষতো দুটো--- তুমি আর সে।
না হয় নাই বা চললে তোমরা ঘাসে
মুখ দিয়ে।কিন্তু ঝুঁকি?
নেবেনা,নেবেনা কেউ ;
চৌকাঠ থেকেই বাড়ানো পায়ে ঢেউ...
ওটুকুই  আস্কারা আর তার টুকিটাকি।
পাশাপাশি দুটো ঘর
বদলাতে থাকে তাদের পরিচয়ের সম্বলও;
কখনো আপন কখনো পর।



Comments

Popular posts from this blog

Broken Umbrella

New friend