পোকা

পোকাটার বিষয়ে

পোকাটার আর কিছু করার ছিলনা।রাতে ঘরে আলো দেখে ঢুকে পড়ে ফেঁসে গেছে।জানলাগুলো বড় বড় খোলা থাকলেও বেরোবার জো নেই।জাল দেওয়া।ও বোঝেনি।অন্ধকারে থাকে আলোটা ওকে ঘরের মধ্যে আনার একটা কৌশল ছিল।ঘরটায় আছে আয়োজন আছে সব।ওর মত তুচ্ছ ক্ষুদ্র প্রাণীর হিসেবে তো এলাহী!ও ঘুরেছে ঘরময়।কিন্তু বাধ সেধেছে ভোর।যত আলোয় ভেসেছে বাইরেটা,ঘরের অন্ধকার তত স্পষ্ট হয়েছে।ও আবারো জানলায় গিয়েছে উড়ে।দ্যাখে,জালে আটকে আছে অনেক মশা।যাদের টিপে টিপে হেলায় মেরে ফেলছে বড় রোমশ একটা হাত।মশাগুলোকে থেঁতলে দিলে রক্তের ছাপ থাকছে।মশাগুলো অবাধ্য বরাবর
ই।এ রক্তক্ষয়ের খতিয়ান ওই জালেই শুকিয়ে যাবে।ঘরে অনুশাসিত হওয়ার পদ্ধতিতে পোকাটার বোধহয় সম্ভাবনা বেশি।তাই আর কিছু করার নেই যখন তখনই সে দ্যাখে এক কাপ চা তারই জন্য রাখা টেবিলে।

pratik

Comments

Popular posts from this blog

New friend

The Dark