হঠাত
দিনযাপনের এই সব পোকা-খাওয়া বইএর পাতা উলটাতে উলটাতে
গুহামানবের বিস্ময় যদি ফিরে আসেযা দিয়ে তারা তাকাতো নক্ষত্রপুঞ্জের দিকে।
কোথাও কি ফিরে আসতো না কোনো নতুন স্পৃহা প্রয়াসে?
প্রশ্নগুলো ছুটে যায় ঘর-চৌকাঠ-আসবাব-মাসকাবার থেকে
দুরে আরো দুরে শুদ্ধ শূন্যতায় কিছু দ্বিধা হাতরাতে ।
আমার চোখ তখন দৃষ্টিতে লাগাম টানে
সাবধানে
অনুচ্ছাসে
অন্ধ গলির খোলা নর্দমায় কাগজের নৌকা ভেসে
যেতে দেখে;হৃদয়অরণ্যে গুহামানবের শ্রাবণ ততক্ষণে উপচে পড়েছে ভুলচুকে!
Comments
Post a Comment