বলা বাকি

থাকা খাওয়া নিয়ে
ঘর ,
পরিসর
এবং আর বাকি সব গুছিয়ে
নিজেকে যখন মাপি...
রাতের অন্ধকারে নীরবতায়
হাতরায়
যে হাওয়া
যার নাকি এখনো বাকি বিবেক-খুঁজে পাওয়া;
কই সেওতো বলে না ভুলে
তার অশরীরী তর্জনী তুলে,
"চুপ ব্যাটা জ্ঞানপাপী!"


Comments

Popular posts from this blog

Broken Umbrella

New friend